×

আবহাওয়া

২ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:২৪ পিএম

২ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

ছবি : সংগৃহীত

দেশের দুই বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। এছাড়া চারটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এ দুটি বিভাগে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরো পড়ুন : ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই

দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পরবর্তী কয়েক দিনের পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার ধারা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঝোড়ো হাওয়ার আশঙ্কার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম বন্ধ

তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম বন্ধ

‘হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার’

প্রতিমন্ত্রী টুকু ‘হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার’

এসএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সমুদ্রস্নান, ভক্তদের ঢল

অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সমুদ্রস্নান, ভক্তদের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App