×

আবহাওয়া

৭ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম

৭ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাত বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছবি : সংগৃহীত

রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে দেশের সাত বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কার কথাও বলা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরো পড়ুন : ৬০ কিমি বেগে ঝড়সহ বৃষ্টির আভাস

অন্যদিকে দেশের বাকি এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এবং কিশোরগঞ্জের নিকলিতে ১ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন, আকাশে চলবে গাড়ি

দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন, আকাশে চলবে গাড়ি

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ট্রাম্পের ‘বোমা হামলার’ হুমকির কড়া জবাব দিলো ইরান

ট্রাম্পের ‘বোমা হামলার’ হুমকির কড়া জবাব দিলো ইরান

‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৩৭ হাজার ৫৬৭টি পরিবার

‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৩৭ হাজার ৫৬৭টি পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App