×

জাতীয়

‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৩৭ হাজার ৫৬৭টি পরিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম

‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৩৭ হাজার ৫৬৭টি পরিবার

ছবি: সংগৃহীত

দেশে এখন পর্যন্ত  ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। পাশাপাশি ১০টি জেলায় ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দেওয়া হচ্ছে। এটি নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো জানান, কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সুবিধা ও নগদ সহায়তা প্রদান করা হচ্ছে, যা প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য উপকারী হবে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহদী আমিন জানান, দায়িত্ব গ্রহণের পর সরকার ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে। ভবিষ্যতে এ ধরনের সহায়তা আরও বাড়ানো হবে।

“দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে, যা দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে” বলেও উল্লেখ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২

নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও স্কুলব্যাগ বিতরণ

নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও স্কুলব্যাগ বিতরণ

সড়কে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সড়কে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রমেকে হাম উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

রমেকে হাম উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App