×

সরকার

স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

প্রশংসা একটু কম কইরেন, মন্ত্রী সাহেব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম

প্রশংসা একটু কম কইরেন, মন্ত্রী সাহেব

ছবি: সংগৃহীত

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বারবার সরকারের ও প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করলে তাকে সংযত হতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে এ ঘটনা ঘটে। বক্তব্যের একপর্যায়ে স্বাস্থ্যমন্ত্রীর অতিরিক্ত প্রশংসামূলক মন্তব্যে হালকা হাস্যরসের সৃষ্টি হলে মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।”

এ সময় উপস্থিতদের মধ্যে হাস্যরস ছড়িয়ে পড়ে। পরে স্বাস্থ্যমন্ত্রী জবাবে বলেন, “খুব বেশি প্রশংসা করি নাই, যতটুকু আপনি করতেছেন, সামান্যই বলেছি।”

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরো জানান, স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সমন্বিতভাবে কাজ করে জনগণকে উন্নত চিকিৎসা সেবা দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রমেকে হাম উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

রমেকে হাম উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ডুমুরিয়ায় সবজির বাজার  চড়া, কমেছে মুরগীর দাম

ডুমুরিয়ায় সবজির বাজার চড়া, কমেছে মুরগীর দাম

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App