×

আবহাওয়া

দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরো পড়ুন : কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ও শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পাঁচ দিনের সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেলুন অপসারণের পর মেট্রোরেল চলাচল শুরু

বেলুন অপসারণের পর মেট্রোরেল চলাচল শুরু

নববর্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নববর্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

 ‘যিশু সেজে’ ট্রাম্পের পোস্ট, সমালোচনার মুখে ডিলিট

‘যিশু সেজে’ ট্রাম্পের পোস্ট, সমালোচনার মুখে ডিলিট

সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়

ছায়ানট সভাপতি সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App