×

আবহাওয়া

সাগরে লঘুচাপের শঙ্কা, যে বার্তা দিলো আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৯ এএম

সাগরে লঘুচাপের শঙ্কা, যে বার্তা দিলো আবহাওয়া অফিস

সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ছবি : সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও আগামী কয়েক দিন অস্থায়ীভাবে সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরো পড়ুন : শৈত্যপ্রবাহ ও লঘুচাপ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস বলছে, শনিবার ও আগামীকাল রবিবার (২৪ নভেম্বর) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পরদিন সোমবার (২৫ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া শেষ রাত থেকে আগামীকাল রবিবার ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরের দুদিন শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে কক্সবাজারে শুক্রবার (২২ নভেম্বর) দেশের সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

 বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App