×

আবহাওয়া

শৈত্যপ্রবাহ ও লঘুচাপ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৭:২২ পিএম

শৈত্যপ্রবাহ ও লঘুচাপ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় শনিবার (২৩ নভেম্বর) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে দেশে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। 

শুক্রবার (২২ নভেম্বর) সকালে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং রাতের দিকে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অন্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার আশঙ্কা রয়েছে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, যা শীতের আগমনী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বৃদ্ধি পেতে পারে, যা সমুদ্র উপকূলীয় অঞ্চলের মাছ ধরার কাজে কিছুটা প্রভাব ফেলতে পারে। 

শাহনাজ সুলতানা আরো জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তরাঞ্চলে এক থেকে দুটি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। শৈত্যপ্রবাহের তাপমাত্রা সাধারণত ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে পরিচিত। তবে তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটি মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হবে। আর তাপমাত্রা যদি ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যায়, তবে তা তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হবে। সবচেয়ে ভয়াবহ শৈত্যপ্রবাহ সেই সময় সৃষ্টি হয়, যখন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, যা অতি তীব্র শৈত্যপ্রবাহের সূচক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App