×

আবহাওয়া

বঙ্গোপসাগরে আবার লঘুচাপ, টানা বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ এএম

বঙ্গোপসাগরে আবার লঘুচাপ, টানা বৃষ্টির আভাস

টানা দুই থেকে তিন দিন আবারো বৃষ্টি বাড়তে পারে। ছবি : সংগৃহীত

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি কমতে না কমতেই আবারো বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে শিগগিরই দেশে আবার বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে। এ সময়ে উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। তারপর টানা দুই থেকে তিন দিন আবারো বৃষ্টি বাড়তে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, বৃষ্টিপাত কমে যাওয়ায় সারা দেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির ঘরে পৌঁছেছে। রাজারহাটে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরো বাড়ার আভাস রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন রংপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও খুলনা বিভাগে নদ-নদীর পানি ধারাবাহিকভাবে কমে আসতে পারে। অপরদিকে আগামী চার দিন রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়তে পারে। তবে পানি বাড়লেও তা বিপৎসীমার নিচে থাকতে পারে। দেশের বিভিন্ন নদ-নদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ২৪টিতে পানি বাড়ছে ও বাকিগুলোতে কমছে।

আরো পড়ুন : ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App