×

রোগব্যাধি

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৭২ জন হাসপাতালে ভর্তি। ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১১৩ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩ জনে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরো পড়ুন: মেট্রোরেলের পিলারে ‘ফাটল’, যা জানাল কর্তৃপক্ষ

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ৩৫৩ জন। এছাড়া ঢাকা বিভাগে ১০২ জন, বরিশালে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ২২৪ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ১৩ জন, রাজশাহীতে ২৫ জন ও রংপুরে ৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ২১৩ জন। তাদের মধ্যে ৫১ জন পুরুষ ও ৬২ জন নারী। এদের মধ্যে ৬৪ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ৮ শতাংশ নারী। এ সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া ১১৩ জনের মধ্যে ৫৪ দশমিক ৯ শতাংশ নারী এবং ৪৫ দশমিক ১ শতাংশ পুরুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App