×

ভিডিও

কোকাকোলার সেই বিজ্ঞাপন নিয়ে যা বললেন আজহারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৭:৪৪ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা আট মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৩৭ হাজারেরও বেশি মানুষের। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাবিশ্ব ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট করছেন সাধারণ জনগণ। আর এই ইস্যুতে বিশ্বজুড়ে অনেক দেশেই কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দেয়।

পণ্য বয়কটের এই ডাকে অনেকটাই দিশেহারা কোকাকোলা। এমন চাপের মধ্যে কোকাকোলা সম্প্রতি বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করলো। যা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইতে শুরু করে। নেটিজনদের একাংশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বিজ্ঞাপনটি নিয়ে।

আর এনিয়ে মুখ খুলেছেন মালয়েশিয়ায় বসবাসরত জনপ্রিয় বাংলাদেশি ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তার লাখ লাখ ভক্ত আছেন। এছাড়া তিনি সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন। তার পোস্টে মন্তব্য করেন শত শত ভক্ত। আর লাইক দেন লাখ লাখ ভক্ত। 

বিজ্ঞাপনের কড়া সমালোচনা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট করেন। ১১ জুন বেলা ১১টা ৫৮ মিনিটে পোস্ট করা স্ট্যাটাসে তিনি লিখেন, কোরবানীর আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, কোরবানীর আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল। এবার নতুন করে আরও চাঙ্গা হবে।

আজহারী বলেন, যেকোন আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতোটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিউতে।

তিনি বলেন, বর্জন এবং জনসচেতনতা চলবে একইসাথে। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত।

পোস্টের কমেন্ট বক্সে তিনি পুনঃশ্চ লিখেন, ‘শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত। মিজানুর রহমান আজহারী এই পোস্ট দেয়ার পর কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সাধুবাদ জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাজিদের সেবায় অবহেলা করলে ব্যবস্থা

ধর্মমন্ত্রী হাজিদের সেবায় অবহেলা করলে ব্যবস্থা

‘পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার’

‘পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার’

১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা

১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা

ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ, আতঙ্কে ভূমিহীন পরিবার

ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ, আতঙ্কে ভূমিহীন পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App