×

যুক্তরাষ্ট্র

ট্রাম্প

অনন্তকাল যুদ্ধের জন্য অস্ত্রের মজুত যুক্তরাষ্ট্রের কাছে আছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম

অনন্তকাল যুদ্ধের জন্য অস্ত্রের মজুত যুক্তরাষ্ট্রের কাছে আছে

যুদ্ধের জন্য প্রস্তুত রাখা মার্কিন যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

'অনন্তকাল' ধরে লড়াই করা যেতে পারে এত পরিমাণ অস্ত্রের মজুদ তাদের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ‘মধ্যম ও উচ্চ মধ্যম মানের’ গোলাবারুদ মজুতের তথ্য দিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, “যুদ্ধ ‘অনন্তকাল’ চালানো যেতে পারে… কেবল এই সরবরাহ ব্যবহার করে।”

দেশটির অস্ত্রের মজুত নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, “আমাদের কাছে এই অস্ত্রের প্রায় অসীম মজুত রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট মজুত রয়েছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!!” 

তিনি তার সবশেষ মন্তব্যে পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ‘অত্যন্ত উচ্চ মানের’ মার্কিন অস্ত্র ইউক্রেইনে সরবরাহের অভিযোগ তুলেছেন।

বাইডেন তার চার বছরের মেয়াদের শেষভাগে ইউক্রেইনকে শক্তিশালী দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জিয়া পরিষদের নামে ব্যক্তিস্বার্থ বা দোকান খোলা হোক, চাই না’

‘জিয়া পরিষদের নামে ব্যক্তিস্বার্থ বা দোকান খোলা হোক, চাই না’

পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

বিল ডাকাতিয়া পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App