×

যুক্তরাষ্ট্র

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ এএম

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দেওয়া ওই পোস্টে মার্কো রুবিও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর নেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করে সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে আগ্রহী।

বিশ্লেষকদের মতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তাটি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ-এর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আগ্রহ দেখিয়ে আসছে। নতুন সরকারের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার ওয়াশিংটনের কৌশলগত অগ্রাধিকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন : তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা ছিল। নির্বাচনের গ্রহণযোগ্যতা, অংশগ্রহণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের দৃষ্টি ছিল বাংলাদেশের দিকে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি অভিনন্দনবার্তাকে নতুন সরকারের জন্য ইতিবাচক কূটনৈতিক সংকেত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সামুদ্রিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক বিস্তৃত। নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশের মাধ্যমে ওয়াশিংটন দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কিচেন কেবিনেট ছিলো, আমি এর সদস্য ছিলাম না’

‘কিচেন কেবিনেট ছিলো, আমি এর সদস্য ছিলাম না’

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App