×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশযান ভূপাতিত করল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশযান ভূপাতিত করল ইরান

ছবি- সংগৃহীত

ইরানের আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ মঙ্গলবার (২৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী ‘শত্রু দেশের আকাশযান’ শনাক্ত করার পর সেটিকে ভূপাতিত করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, বিপ্লবী গার্ড বাহিনী একটি আরকিউ-৪ ড্রোন এবং অনুপ্রবেশকারী একটি এফ-৩৫ যুদ্ধবিমানের ওপরও গুলি চালিয়েছে।

তবে এসব হামলা ঠিক কখন করা হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার বৈধ অধিকার ইরানের রয়েছে।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে রাখার চেষ্টাকারী নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

তাদের দাবি, এই হামলাগুলো ‘আত্মরক্ষার্থে’ করা হয়েছে এবং এর মূল উদ্দেশ্য ছিল ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষা দেওয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

বিশ্বকাপে ইরানকে ঘাঁটি করার অনুমতি দিল মেক্সিকো

বিশ্বকাপে ইরানকে ঘাঁটি করার অনুমতি দিল মেক্সিকো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App