×

খেলা

বিশ্বকাপে ইরানকে ঘাঁটি করার অনুমতি দিল মেক্সিকো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৬:২০ পিএম

বিশ্বকাপে ইরানকে ঘাঁটি করার অনুমতি দিল মেক্সিকো

ইরান ফুটবল দল। ছবি- সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরান দলের বেজক্যাম্প বা অনুশীলনের ভেন্যু হিসেবে নিজেদের দেশ ব্যবহারের অনুমোদন দিয়েছে মেক্সিকো। আজ মঙ্গলবার (২৬ মে) আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ওয়াশিংটন টুর্নামেন্ট চলাকালে পুরো ইরানি দলকে তাদের দেশে অবস্থানের অনুমতি দিতে অনীহা দেখায়। আর এই জটিলতা দূর করতেই মেক্সিকো এগিয়ে এসেছে।

যুক্তরাষ্ট্রের অনীহার কারণে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা সরাসরি মেক্সিকো সরকারের সঙ্গে যোগাযোগ করে। এ বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাম বলেন, ইরান দলকে মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার কোনো বাস্তব কারণ নেই।

এদিকে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, দলের পূর্বনির্ধারিত বেজক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে এখন মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় নেওয়া হচ্ছে। তার মতে, ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতেই এই বিকল্প সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ইরানি ফুটবলাররা বিশেষ ফ্লাইটে সরাসরি মেক্সিকোতে পৌঁছাবেন। এরপর সেখান থেকেই তারা ম্যাচ খেলার জন্য যুক্তরাষ্ট্রে যাতায়াত করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কিচেন কেবিনেট ছিলো, আমি এর সদস্য ছিলাম না’

‘কিচেন কেবিনেট ছিলো, আমি এর সদস্য ছিলাম না’

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App