×

ক্রিকেট

সন্ধ্যায় সাবেক অধিনায়কদের সম্মাননা দেবে বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম

সন্ধ্যায় সাবেক অধিনায়কদের সম্মাননা দেবে বিসিবি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নারী ও পুরুষ বিভাগের সাবেক এবং বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ ‘ক্যাপ্টেনস কার্ড’ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই কার্ড হস্তান্তর করা হবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া গণমাধ্যম ’ডেইলি ক্রিকেট’।

অনুষ্ঠানটির আনুষ্ঠানিক নাম রাখা হয়েছে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া নারী ও পুরুষ ক্রিকেটারদের হাতে বিশেষ সংস্করণের প্রিভিলেজ কার্ড তুলে দেওয়া হবে।

এই সম্মাননা অনুষ্ঠানে কার্ড বিতরণ করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

যদিও সংবাদ বিজ্ঞপ্তিতে কার্ডের বিস্তারিত সুবিধা উল্লেখ করা হয়নি, তবে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়ক এই বিশেষ কার্ড পাবেন। এটি মূলত মাঠে প্রবেশের স্থায়ী অনুমতিপত্র হিসেবে কাজ করবে।

এই কার্ডের মাধ্যমে দেশের সব স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচে তারা প্রবেশ করে খেলা উপভোগ করতে পারবেন। এর আগে বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদের টিকিট দেওয়া হলেও এবার সাধারণ দর্শকদের মতো টিকিট ব্যবস্থার পরিবর্তে সম্মানসূচক বিশেষ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তামিম সভাপতি হওয়ায় যে সুবিধা দেখছেন মিরাজ

তামিম সভাপতি হওয়ায় যে সুবিধা দেখছেন মিরাজ

আবারো রিমান্ডে ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার

আবারো রিমান্ডে ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার

সিরিজ শুরুর আগেই যা নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড

সিরিজ শুরুর আগেই যা নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড

বেসরকারি প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত

বেসরকারি প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App