×

খেলা

২০৩০ ফিফা বিশ্বকাপ

শতবর্ষের বিশ্বকাপ হবে তিন মহাদেশে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শতবর্ষের বিশ্বকাপ হবে তিন মহাদেশে

আনুষ্ঠানিকভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজকের নাম চূড়ান্ত ঘোষণা করতে যাচ্ছে ফিফা। আগামীকাল বর্ধিত সভায় বিশ্বকাপের আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোর নাম ঘোষণা করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এই আসরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে। একই কংগ্রেসে ঘোষণা আসবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ নিয়েও। কাতার ও মরক্কোর পর তৃতীয় আরব দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরবও।

২০৩০ সালে হবে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পূর্তি। ১৯৩০ সালে উরুগুয়েতে বসেছিল বিশ্বকাপের উদ্বোধনী আসর। শতবর্ষের বিশ্বকাপে আয়োজনও বিশেষ হওয়া চাই। ফলে গত কয়েক বছর ধরে পরিকল্পনা চলছে সেভাবেই। তারই আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে আজকের ফিফার বর্ধিত সভায়।

স্পেন, পর্তুগাল এবং মরক্কোয় বসবে ২০৩০ বিশ্বকাপ। অনেক আগে থেকেই এই বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এই আসরে একটি করে ম্যাচ নিজেদের দেশে খেলার সুযোগ পাবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। এসব বিষয়েও এবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে ফিফা। অর্থাৎ ইউরোপ-আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা এই তিন মহাদেশজুড়ে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপের ২৪তম আসর।

প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হচ্ছে পর্তুগাল। বিশ্বকাপ আয়োজনের সুযোগকে ঐতিহাসিক মনে করে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ। পর্তুগিজ ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থার প্রধান জানান, ‘আমাদের সবার লক্ষ্য এক। তিন দেশ বা দুই মহাদেশ এখানে কোনো ফ্যাক্টর নয়। ২০৩০ বিশ্বকাপ হবে ঐতিহাসিক।

সেটা সব দিক থেকে।’

১৯৮২ সালের পর ফের বিশ্বকাপের আয়োজক হতে যাওয়া স্পেন বলছে, ‘৪২ বছর আগে বিশ্বকাপের আয়োজক হয়েছিল স্পেন। আবারো যখন আমরা সুযোগ পাচ্ছি সেটা স্মরণীয় করে রাখতে চাই। আমরা কথা নয় কাজে বিশ্বাসী।’

সহআয়োজক আফ্রিকার দেশ মরক্কো চায় ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দিতে। মরক্কোর ফুটবলের প্রধান ফৌজি লেকজা বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই। সেটা হলো ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপ আয়োজন করা। এবং এটা ফুটবল ইতিহাসে সেরা হয়ে থাকবে। পাশাপাশি আমরা কিছু বিষয়ে নতুনত্ব রাখার চেষ্টা করব।’

ফুটবল বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ১৯৩০ সালে উরুগুয়েতে। আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল লা সেলেস্তে। বিশ্বকাপের শতবর্ষে বিশেষ কিছু করতে চায় ফিফা। আর তাই লাতিন অঞ্চলও পাচ্ছে আয়োজক হওয়ার স্বাদ।

উল্লেখ্য, ২০৩৪ বিশ্বকাপ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজকের ফিফার সভায়। যদিও ওশেনিয়া অঞ্চল থেকে কেউ আবেদন না করায় সৌদি আরব এককভাবে বিশ্বকাপ আয়োজন করবে তা নিশ্চিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App