×

আন্তর্জাতিক

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পিএম

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তাল রণক্ষেত্রে দাঁড়িয়ে ইরানের সর্বোচ্চ নেতার (সুপ্রিম লিডার) দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস পার হতে চলল মোজতবা খামেনির। তবে দীর্ঘ এই সময়ে একবারের জন্যও জনসমক্ষে দেখা মেলেনি তার। দায়িত্ব গ্রহণের পর এক সেকেন্ডের জন্যও প্রকাশ্যে না আসায় ইরানের এই নতুন শীর্ষ নেতাকে ঘিরে রহস্য এখন ঘনীভূত হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারির সেই রক্তক্ষয়ী হামলায় শীর্ষ পর্যায়ের নেতাদের হারানোর পর ইরান এক ক্রান্তিকাল পার করছে। ওই হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হলেও তার ছেলে মোজতবা খামেনি কোনোক্রমে প্রাণে বেঁচে যান বলে জানা যায়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি জনসমক্ষে না আসায় তার বেঁচে থাকা বা অবস্থান নিয়ে রহস্যের জট আরো পাকিয়েছে। বর্তমানে কোথায় আছেন ইরানের এই নতুন নেতা—তা নিয়ে চলছে আন্তর্জাতিক মহলের চুলচেরা বিশ্লেষণ।

দেশটির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনি নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। এখন পর্যন্ত তিনি সরাসরি কোনো অনুষ্ঠানে উপস্থিত না হয়ে কেবল লিখিত বার্তা দিয়ে যাচ্ছেন, যা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে পাঠ করে শোনানো হচ্ছে। মোজতবাকে ঘিরে এই দীর্ঘ রহস্যের মধ্যেই তাঁর অবস্থান ও বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত।

কোথায় আছেন মোজতবা খামেনি?

রাশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম আরটিভিআই-কে (RTVI) দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ জানিয়েছেন, ‘সুপ্রিম লিডার মোজতবা খামেনি বর্তমানে ইরানেই অবস্থান করছেন। তবে নিরাপত্তার স্বার্থে এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি আপাতত জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন।’

রাষ্ট্রদূত দেদভ উল্লেখ করেন, কিছু ‘বোধগম্য কারণেই’ এই মুহূর্তে ইরানের শীর্ষ নেতার পক্ষে প্রকাশ্যে আসা সম্ভব হচ্ছে না।

তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মোজতবা খামেনি বেঁচে থাকলেও কোমায় আছেন।’

এদিকে আরেক মিডিয়ার খবরে বলা হয়েছে, ‘মোজতবা খামেনি চিকিৎসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো গেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App