×

সাময়িকী

অদম্য

Icon

তাবিয়া রহমান তাসনিয়া

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বকীয় বিহারিণী পুরুষালী আধিপত্যের শেকল গেলে,

অসীমতায় স্রষ্টার প্রভাবকে ছিন্ন করে

সীমিত সম্পত্তির আখ্যান ছিঁড়ে

আফ্রোদিতি কামনার ফুল তুলে যায়

এডোনিস ও বার্তাবাহীর সাথে।

এ যুগ যুগান্তরের গল্প।

স্বর্গ মর্ত্যরে ব্যবধান ঠুনকো বরং!

জীবন এবং মৃত্যুর মাঝে দূরত্ব যত

ভালোবাসা ঘনিষ্ঠ তত।

শ্রেষ্ঠত্ব খারিজ হওয়ার জায়গা নেই,

স্বয়ং ভগবান এতে লিপ্ত!

প্রেম মানে সঙ্গম নয়,

প্রেম মানে আধিপত্য নয়,

ভালোবাসা মানেই চার দেয়াল নয়।

নারীর পদদলনে রিক্ত পুরুষালি রীতিনীতি।

শেকল যত শক্ত হয় খাঁচা যত কঠিন হয়...

তা ভাঙার ইচ্ছে তত প্রবল হয়।

সমুদ্রের ঢেউয়ে বাঁধ ভাঙ্গুক...

বাঁধ ভাঙ্গুক নারীতে-নারীতে, নারীতে-পুরুষে, পুরুষে-তৃতীয়ে

বাঁধ ভাঙ্গুক স্রষ্টা আর সৃষ্টিতে।

জীবন মানে হেঁটে চলা

সাবিকুন্নাহার রীপা

সবকিছু কেমন অচেনা লাগছে সব সবকিছু

চেনা মানুষ চেনা শহর খুব বদলে গেছে

বদলে গেছে রুটিন জীবন, বেঁচে আছি ভীষণ

বিমর্ষ হয়ে।

দিনের আলোয় বুক চিতিয়ে অন্ধকার হেঁটে বেড়ায়

আলোর মিছিল রাতের কোনায় লুকিয়ে থাকে

এখন আর আকাশে চাঁদ উঠে না।

আকাশে ভেসে উঠে মুখোশের আলপনা

কেঁপে উঠে আকাশ, ঝরে যায় মস্তিষ্কের বোধ

মানুষরূপী অমানুষেরা খুবলে খায় আকাশের নীল

শকুনের মতো লাশ খোঁজে, রক্ত ঝরায়

মিথ্যাবাদীরা কালোমেঘের মতো ঘিরে রেখেছে স্বাভাবিক জীবন

সাজিয়ে নিয়েছে নিজস্ব সাজেক ভ্যালি

এইসব দেখে খুব ঘৃণা হয়, প্রজন্ম শিখে নিয়েছে,

সময় শিখিয়েছে কিভাবে মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে হয়,

কালো মেঘ দুহাতে সরিয়ে সামনে এগিয়ে যেতে হয়।

জীবন মানে থেমে থাকা নয়, এগিয়ে যাওয়া

জীবন মানে হেঁটে চলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ইরান-ইসরায়েল যুদ্ধ ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ঈদে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

ঈদে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

চালকের গাফিলতিতে লাইনচ্যুত ট্রেন, বরখাস্ত সহকারী স্টেশন মাস্টার

চালকের গাফিলতিতে লাইনচ্যুত ট্রেন, বরখাস্ত সহকারী স্টেশন মাস্টার

ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে, পথে আরেকটি

ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে, পথে আরেকটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App