×

পাঠক ফোরাম

আবার দেখা হবে

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবার দেখা হবে

জাকির সেতু

আবার দেখা হবে কোনো নির্জন প্রান্তে,

দুদণ্ড দাঁড়িয়ে থেকে দেখব

একগুচ্ছ মেঘ আর বকের লুকোচুরি।

কালেন্ডি বিলে পানকৌড়ির ছোটাছুটি,

ডিঙ্গি নৌকায় ছুটব হিজলতলী।

দুপাশে ভাটি আকন্দ ফুলের সারি

হারিয়ে যাবো কলমির বনে

ডাহুকের গানে মন মাতানো সুরে,

নদীর মোহনায় বাবলার বনে হবো পাখি।

আবার দেখা হবে তিন যুগ পর

ফিরে আসবো সন্ধ্যায় নিশাচর পাখি,

গাংচিল কিংবা শালিক হয়েও যদি।

তবুও চোখে নামবে অন্ধকার

প্রিয়জন হারিয়ে যাবে নক্ষত্রের মায়ায়

আবার দেখা হয় যদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App