×

খবর

ইউসিবি-প্রাইম ব্যাংক

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার উদ্যোগ

Icon

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) এবং প্রাইম ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে ইউসিবি স্নাতকরা নিজেদের ক্যারিয়ারের ভিত্তি আরো মজবুত করতে প্রাইম ব্যাংকের বিশেষ সহযোগিতা পাবেন। গতকাল মঙ্গলবার ঢাকায় গুলশানে ইউসিবি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সমন্বিত উদ্যোগ নেয় ইউসিবি ও প্রাইম ব্যাংক। বিজ্ঞপ্তি

চুক্তির আওতায় ইউসিবির শিক্ষার্থীরা প্রাইম ব্যাংক পিএলসিতে প্লেসমেন্ট ও ইন্টার্নশিপের সুবর্ণ সুযোগ পাবেন। এছাড়া প্রাইম ব্যাংকের অধীনে বিভিন্ন ট্রেনিং সেশন, নলেজ-শেয়ারিং প্রোগ্রাম, গেস্ট লেকচার ও মেন্টরশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পেশাগত দক্ষতা আরো শাণিত করে তুলতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসির পক্ষ থেকে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ চৌধুরী; এবং ডিএমডি ও হেড অব এইচআরডি জিয়াউর রহমান। ইউসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের সিইও মানস সিং; সিওও কিংশুক গুপ্ত; এসটিএস ক্যাপিটাল লিমিটেডের সিএফও এস এম রাহমাতুল মুজিব, সিএফএ; হেড অব ফাইন্যান্স মুস্তাফা ওয়াকি চৌধুরী, সিএফএ; এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম রিসালাত রহমান।

চুক্তি প্রসঙ্গে এসটিএস গ্রুপ সিইও মানস সিং বলেন, ‘শিক্ষার্থীদের জন্য দেশের মাটিতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের একাডেমিক শিক্ষাকে আরো কার্যকরী করে তোলার লক্ষ্যে পেশাদারি অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করছে ইউসিবি। এই উদ্যোগের মাধ্যমে আরো দক্ষ ও বাজারমুখী জনসম্পদ তৈরি হবে বলে আমরা আশাবাদী।’

প্রাইম ব্যাংকের ডিএমডি নাজিম এ চৌধুরী বলেন, ‘ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মেলবন্ধন সৃষ্টিতে ইউসিবির এই উদ্যোগ প্রশংসনীয়। এতে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোও দক্ষ এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন মেধাবীদের খুঁজে পাবে।

বাংলাদেশের সম্ভাবনাময় শিক্ষার্থীদের জন্য মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লন্ডন (এলএসই) এবং ইউসিএলএনের মতো বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও ডিগ্রি অর্জনের পথ তৈরি করছে ইউসিবি। দেশের শীর্ষ ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার প্রতিষ্ঠানটি ভিন্ন ভিন্ন একাডেমিক যোগ্যতার শিক্ষার্থীদের জন্য যথাযথ একাডেমিক ও ক্যারিয়ার সুযোগ তৈরির লক্ষ্যে নানা ধরনের কর্মসূচিও আয়োজন করে থাকে। ইউসিবি সম্পর্কে আরো জানতে “যঃঃঢ়ং://ঁপননফ.ড়ৎম/”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দায়িত্বে অবহেলা, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দায়িত্বে অবহেলা, দুই গেটম্যান বরখাস্ত

ফেসবুকে পোস্ট ঘিরে সংঘর্ষে যুবক নিহত

ফেসবুকে পোস্ট ঘিরে সংঘর্ষে যুবক নিহত

জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App