শিল্প মন্ত্রণালয়
আদিলুর রহমান খান
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খানের জন্ম ১৯৬১ সালের ২ জুলাই। তিনি মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর প্রতিষ্ঠাতা। আদিলুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করে ‘ভ্রিজ ইউনিভার্সিটি ব্রাসেলস’ থেকে একই বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সুপ্রিম কোর্টের আইন পেশায় থাকার সময় ১৯৯৪ সালে তিনি মানবাধিকার সংস্থা ‘অধিকার’ প্রতিষ্ঠা করেন। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামায়াত জোট সরকার তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়। এরপর ২০০৭ সালের ১১ জানুয়ারি তিনি পদত্যাগ করেন। ২০১৩ সালে হেফাজতে ইসলামের শাপলা চত্বরে বিক্ষোভের সময় নেতাকর্মীরা অপসারণের অভিযানে নিহতের সংখ্যা সম্পর্কে ‘বিভ্রান্তি ছড়ানোর’ অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ২০১৩ সালের ১০ আগস্ট গোয়েন্দা পুলিশ তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আটক করে।
