×

অন্যান্য

জাতীয় যুবশক্তির নতুন কমিটি, দায়িত্ব পেলেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম

জাতীয় যুবশক্তির নতুন কমিটি, দায়িত্ব পেলেন যারা

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের একটি রেস্তোরাঁয় সংগঠনের সমন্বয় সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম। পাশাপাশি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিফাত রশিদ। এ ছাড়া কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা।

এ ছাড়া নবগঠিত কমিটিতে ১৩ জনকে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে। তারা হলেন নাহিদা বুশরা, প্রলয় কুমার পাল, ইঞ্জিনিয়ার নেসার উদ্দিন, শাওন মাহফুজ, হিফজুর রহমান বকুল, মুহাম্মদ আসাদুল্লাহ, আশিকুর রহমান, হামজা ইবনে মাহবুব, নীলা আফরোজ, শাহিন সুলতানা ইতি, সাদিয়া আলম স্নিগ্ধা, তৌহিদুল ইসলাম তুহিন ও মাহতাব খান বাঁধন।

এদিকে পরিকল্পনাবিদ কাজী আয়শা আহমেদকে নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি ২১ জন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন।

তারা হলেন নিশাত আহমেদ, মো. লুৎফর রহমান নয়ন, ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ ইকবাল, মো. রোমান মিয়া, মাহমুদা সুলতানা রিমি, মাসুম বিল্লাহ, ঐশি আলম পৃথ্বী, আব্দুর রব, অ্যাডভোকেট মোহাম্মদ ফারজুল ইসলাম, মো. নাজমুল করিম রিটু, সাদমান সৌমিক ফারুকী, মো. শাহিন, শেখ গোলাম মোস্তফা, মো. ফয়সাল আহমেদ, গোলাম মোনাব্বির, তৌহিদুর রহমান, মো. আশিকুর রহমান ফায়েদ, বাবু সর্দার, আমিনুল হাসান ফয়সাল (শেখ ফয়সাল), নাজমুল হাসান নাহিদ ও মো. জাকির হোসেন মঞ্জু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

প্রশ্নফাঁস নিয়ে ফেসবুকে গুজব, শিক্ষা বোর্ডের সতর্কবার্তা

প্রশ্নফাঁস নিয়ে ফেসবুকে গুজব, শিক্ষা বোর্ডের সতর্কবার্তা

হরমুজে এবার জাহাজ পাঠাচ্ছে জার্মানি

হরমুজে এবার জাহাজ পাঠাচ্ছে জার্মানি

ইবিতে হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের নিন্দা

ইবিতে হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App