×

ইষ্টিকুটুম

শীতপাখিদের ছড়া

Icon

ফারুক নওয়াজ

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শীতপাখিদের ছড়া

শীতপাখিদের ছড়া

ফারুক নওয়াজ

এই শীতে আমি বেরিয়ে গিয়েছি

মাঠের শেষের পথে

যেখানে অতিথি পাখিরা মিলেছে

আনন্দ-সংঘতে।

যেখানে হাজারো লালহাঁস করে

পাখনা দোলানো খেলা

লেঞ্জা শাবাজ ধূসর বটেরা

ডেকে যায় সারাবেলা।

হাকালুকি ছেড়ে শাপলা ঝিলের

পাশ ঘেঁষে হাঁটি আমি

শত হরিয়াল তোলে কলরোল

নেই যেন থামাথামি।

কাউয়াঝিল রেখে বাইক্যার বিলের

কাছে এসে যাই থেমে;

গার্গেন বক সারসের ডাকে

হাঁটুজলে গেছি নেমে।

শীতপাখিদের ছড়া-কবিতিকা

লিখতে চেয়েছি বলে-

কানবোঁজা টুপি পরে একা একা

আমি যাই দূরে চলে।

দূরে হিরে বিল, টাকিয়া হাওর

দীঘলিয়া দিঘিজুড়ে

অগণন পাখি ডানা ঝাপ্টিয়ে

খেলে করে উড়ে উড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App