×

ইষ্টিকুটুম

ঝুম বিষ্টি

আহমেদ সাব্বির

Icon

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঝুম বিষ্টি

সকালটা আজ চুপসে আছে বৃষ্টিতে একটানা

ঝাপসা আকাশ ঝুম বিষ্টি বাইরে যাওয়া মানা।

বৃষ্টি ঝরে ছাদ-বাগানে, গাছের পাতা চুয়ে

বিছনা-বালিশ বলল, ‘থাকো নিশ্চিন্তে শুয়ে।

কেউ তোমাকে ডাকবে না আজ, গর্জে ওঠা স্বরে

বলবে না কেউ পড়তে বসো, পরীক্ষা দাও ঘরে।

বাইরে দেখো বৃষ্টি তুমুল রাস্তা গেছে ভেসে

হর্ন বাজিয়ে ডাকবে না আজ স্কুলবাস এসে।’

‘আজ সারাদিন বৃষ্টিছুটি কাটবে হেসেখেলে।

খেলবে লুুডু দেখবে মুভি বইপত্র ফেলে।

আজকে তুমি লাগামছাড়া আজকে তুমি রাজা

আজ দুপুরে ডিম-খিচুড়ি সঙ্গে ইলিশ ভাজা।’

বৃষ্টিসুখে বিভোর যখন কল্পনাতে ভেসে

হঠাৎ দেখি বৃষ্টি উধাও, রোদ উঠেছে হেসে।

আম্মু চেঁচায়- ‘বিছনা গোছাও, পর্দাটা দাও তুলে

আটটা বাজে, নাশতা রেডি, দৌড়াও ইশকুলে।’

সকাল বেলার ঝুম বৃষ্টি বানিয়ে দিল বোকা

শরৎকালের বৃষ্টি মানেই ছলচাতুরি ধোঁকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App