পুরো হাতার পোশাকে
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নাজমুল হক ইমন: মৃদু শীতে আরাম পেতে উপযুক্ত পোশাক বাছাই করা ভালো। তবে খুব ভারী পোশাক পরলেও বিপদ। আবার আঁটোসাঁটো পোশাকে আবার স্বস্তি ভরে শ্বাস নেওয়া কষ্টকর। তাই সব কিছু মাথায় রেখে এ সময়ের জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ফুল স্লিভের পোশাক। দেখতে ফ্যাশনেবল হওয়ার পাশাপাশি নিত্যদিনের আউটফিটেও বেশ আরামেই ক্যারি করা যায় এ ধাঁচের আউটফিট। ফুল হাতা হওয়াতে খুব বেশি গরমও লাগে না আবার শীত শীত ভাবটাও কমে আসে। পাশাপাশি শীতের আমেজ ছাড়াও এ সময় বাড়ে মশার উৎপাত। ডেঙ্গু মশা থেকে সুরক্ষা পেতে শীতের এ সময়ে ফুল স্লিভের পোশাক হতে পারে আপনার আরামের অপশন।
বিশেষ করে যারা রাতের দিকে ড্রাইভ করেন কিংবা বাইরে থাকতে হয় বেশ খানিকটা সময় তারা ফুল স্লিভের পোশাকে বেশ আরাম পান। তবে দুপুরের রোদ শীতের শুরুর এ সময়টায় বেশ কড়া হয়। তবে সে রোদের তেজ পড়ে আসতেও সময় লাগে না। দুপুরের পর থেকেই কেমন মলিনতা থাকে প্রকৃতিতে। মনের অবস্থাটাও সময়ের সঙ্গে সঙ্গে তাই পালটাতে থাকে। তাই শীতের সময় কালারফুল পোশাক মনকেও ফুরফুরে রাখে আবার রোদের গরমটাও ধরে রাখে। সুতি, খাদি, ফ্লানেল, ডেনিম, ভিসকস, পলিয়েস্টার, মিক্সড কটনের হালকা ভারী পোশাক ক্যাজুয়ালি পরতে পারেন। বেছে নিতে পারেন জ্যামিতিক, ফুল-পাতা নকশা কিংবা চেক-স্ট্রাইপের ফুল হাতা শার্ট, সোয়েট শার্ট কিংবা ফুল হাতা গেঞ্জি। শীতের শুরুতে ছেলেদের আরামদায়ক ও ফ্যাশনেবল লুকের জন্য সংগ্রহে রাখতে পারেন এমন পোশাক, যা শুধু তাপমাত্রা ধরে রাখে না, বরং আপনার ব্যক্তিত্বেও নতুন মাত্রা যোগ করে।
ফ্যাশন হাউস জেন্টল পার্কের স্বত্বাধিকারী ও ডিজাইনার শাহাদাত হোসেন চৌধুরীর সঙ্গে কথা বলেও একই ইঙ্গিত পাওয়া গেল, এই সময়ে ছেলেদের জন্য পোশাক মানেই জ্যাকেট আর ফুল হাতা শার্ট। নিচে একটা টি-শার্ট পরে তার ওপর মোটা কাপড়ের একটা শার্ট পরে নিলে শীত পালাবে। আবার স্টাইলও হবে ঠিকঠাক। এ বছর হালকা শীতের জন্য ওভারসাইজড শার্ট, টি-শার্ট এবং হুডি-ই ট্রেন্ডে ইন!
পাতলা সোয়েটার
প্রকৃতিতে হালকা ঠান্ডা ভাব চলে এসেছে। মৃদু শীতে আরাম পেতে উপযুক্ত পোশাক বাছাই করা ভালো। বেশি শীতে উলের ভারী জামা-কাপড় মানানসই হলেও, হালকা ঠান্ডায় এগুলো উপযুক্ত নয়।
আজকাল হালকা শীতে পরার জন্য বিভিন্ন ডিজাইনের পাতলা সোয়েটার পাওয়া যায়। এ সময়ে স্টাইলিশ লুক আনতে ভি-নেক, গোল গলা বা জিপারযুক্ত সোয়েটার বা কার্ডিগান পরিধান করা যেতে পারে।
হুডি ও সোয়েট শার্ট
ক্যাজুয়াল লুক এবং আরামদায়ক অনুভূতির জন্য বেছে নিতে পারেন এগুলো। স্লিম-ফিট সোয়েট শার্ট কিংবা ওভারসাইজড হুডি, উভয়ই স্টাইলিশ লুক দেবে।
ফুল হাতার শার্ট
ছেলেদের ফুল হাতার শার্টে বৈচিত্র্য ভরপুর। হালকা শীতের জন্য কটন বা
কটনমিশ্রিত শার্ট হতে পারে আপনার ফ্যাশনের অংশ।
সাধারণত সোয়েটারের নিচে বা সাদা টি-শার্টের ওপর লেয়ারিং করার জন্যও এটি মানানসই। ফ্লানেল শার্ট সাধারণত চেক বা সলিড রঙে পাওয়া যায় এবং এটি ক্যাজুয়াল স্টাইলের জন্য উপযুক্ত। ডেনিম শার্ট হালকা শীতের জন্য আরামদায়ক এবং স্টাইলিশ অপশন। এটি একটু মোটা হওয়ায় হালকা শীতের ঠান্ডা থেকে সুরক্ষা দেয় এবং ক্যাজুয়াল ও সেমি ফরমাল উভয় লুকেই মানানসই। শীতের সময় লিনেন একটু ভারী হওয়ায় উষ্ণতা বজায় রাখতে সক্ষম। এটি ফরমাল ও ক্যাজুয়াল দুই ধরনের লুকেই ব্যবহার করা যায়।
ফুল হাতার গেঞ্জি, টি-শার্ট
কটন ফেব্রিকের ফুল হাতার গেঞ্জি হালকা শীতের জন্য জনপ্রিয়। এটি আরামদায়ক এবং সোয়েটারের নিচে কিংবা জ্যাকেটের সঙ্গে লেয়ারিং করে পরা যায়। বিভিন্ন রং ও ডিজাইনে পাওয়া যায়। যেমন– স্ট্রাইপ, সলিড কালার বা লোগো প্রিন্ট। যারা শীত একটু বেশি অনুভব করেন, তারা থার্মাল গেঞ্জি ব্যবহার করতে পারেন। এটি শরীরের তাপমাত্রা ধরে রাখে এবং উষ্ণতা দেয়। হেনলি স্টাইলের টি-শার্ট, যা সাধারণত গোল গলা এবং সামনের দিকে বোতামসহ থাকে; এগুলো খুবই আরামদায়ক। একইসঙ্গে স্টাইলিশও। এটি কটন কিংবা পলিয়েস্টার মিশ্রণে পাওয়া যায় এবং হালকা শীতে ব্যবহার করা যায়।
লাইট জ্যাকেট
পাফার জ্যাকেট, বোম্বার জ্যাকেট বা ট্র্যাক জ্যাকেট কম শীতের জন্য বেছে নিতে পারেন। এগুলো হালকা ওজনের হয় এবং ভেতরের স্তরটি উষ্ণতা ধরে রাখবে। জিপার ও হুডের সঙ্গেও পাওয়া যায়।
সেলাই মোটা সুতায়
সুতি শার্টের মধ্যে এখন বেশি দেখা যাচ্ছে মোটা সুতার ব্যবহার। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের মধ্যে মোটা শার্টের চাহিদা দেখা যাচ্ছে। সবাই শীত নিবারণের জন্য এই মোটা শার্ট কিনছেন। অনেকে তো খাদির কাপড়ে তৈরি শার্টও পরছেন।
তবে মূল খাদি এখন হাত তাঁত থেকে যান্ত্রিক তাঁতে বেশি হওয়ায় সুতা চিকন ও নরম হয়ে পড়েছে। সেসব আবার রঙিনও হয়ে উঠছে। ছেলেদের পোশাকে সবুজের নানা শেড এবার বেশি চলবে। সেটা শার্টের রং দেখেও বোঝা যাচ্ছে। আর এই মৌসুমে পোশাকে কালচে বা ইন্ডিগো রং বেশি পরতে দেখা যায়। শার্টে এই দুটি রং ছাড়াও নানা উজ্জ্বল রং দেখা যাচ্ছে।
কাপড় যেমন হবে
কম শীতের পোশাক নির্বাচনের সময় ফেব্রিকের গুণগতমান গুরুত্বপূর্ণ। হালকা শীতের জন্য আদর্শ ফেব্রিক হলো কটন। এটি ত্বকে আরাম দেয় এবং শরীরের তাপমাত্রা বজায় রাখে। কটনের সোয়েটার, হুডি বা টি-শার্ট খুবই আরামদায়ক হয়। পলিয়েস্টার ও সিন্থেটিক মিশ্রণ ফেব্রিক হালকা শীতে দ্রুত শুকানোর জন্য বেশ উপযোগী। এগুলোর রং সহজে নষ্ট হয় না এবং ভাঁজ পড়ে না, যা দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক। ফ্লিস ফেব্রিক হালকা হলেও যথেষ্ট উষ্ণতা ধরে রাখে এবং আরামদায়ক অনুভূতি দেয়। ফ্লিসের পোশাক যেমন হুডি ও সোয়েট শার্ট জনপ্রিয়। কম শীতের জন্য পাতলা উলের সোয়েটার বা কার্ডিগান বেছে নেওয়া যেতে পারে।
যতœ
দীর্ঘস্থায়ী ও ভালো রাখার জন্য পোশাকের সঠিক যতেœর প্রয়োজন। প্রতিটি ফেব্রিক ও পোশাকের জন্য আলাদা আলাদা যতœ নিন। কার্পাসের পোশাক ধোয়ার সময় ঠান্ডা পানিতে মৃদু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেবেন। ফ্লিস ও পলিয়েস্টার মিশ্রিত ফেব্রিকের কাপড় ধোয়ার সময় ঠান্ডা বা কুসুম গরম পানিতে ধুয়ে হালকা ঘষুন। উচ্চ তাপমাত্রায় শুকানো এড়িয়ে চলুন। উলের পোশাকের জন্য বিশেষ ডিটারজেন্ট ব্যবহার করে হালকা হাতে ধোবেন এবং কখনোই অতিরিক্ত ঘষবেন না। ড্রাই ক্লিন করতে পারেন। পোশাক সংরক্ষণের সময় ভাঁজ করে রাখুন এবং পোকামাকড় প্রতিরোধে কিছু ন্যাপথালিন ব্যবহার করুন। উলের পোশাক হ্যাঙ্গারে না ঝুলিয়ে ভাঁজ করে রাখাই ভালো। হালকা ছায়ায় শুকালে উলের পোশাক ভালো থাকে।
পোশাক : তাগা ম্যান
