দুই বিচারক কর্মকর্তার বদলি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের দুই কর্মকর্তাকে বদলি করেছে সরকার। তারা হলেন—আইন ও বিচার বিভাগের সলিসিটর (জেলা ও দায়রা জজ) মো. মঞ্জুরুল হোসেন এবং উপ-সলিসিটর (জেলা ও দায়রা জজ) সানা মো. মাহরুফ হোসাইন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এ দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন পদে ও কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগের সলিসিটর (জেলা ও দায়রা জজ) মো. মঞ্জুরুল হোসেনকে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক (জেলা ও দায়রা জজ) পদে ঢাকায় নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, উপ-সলিসিটর (জেলা ও দায়রা জজ) সানা মো. মাহরুফ হোসাইনকে সলিসিটর (জেলা ও দায়রা জজ) হিসেবে একই বিভাগে ঢাকায় পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে দ্রুত বর্তমান পদের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
