চীনের চোখধাঁধানো মিয়াও এমব্রয়ডারি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব লোকজ মোটিফ। চীনের ৫৬ জাতির অন্যতম মিয়াও জাতিগোষ্ঠী। তাদের নিজস্ব এমব্রয়ডারি সারা বিশ্বে সুপরিচিত। মিয়াও এমব্রয়ডারি নামে পরিচিত এটির বৈশিষ্ট্য হলো উজ্জ্বল রং এবং বিভিন্ন রকম নকশা। মিয়াও এমব্রয়ডারির নকশাকে বোল্ড অ্যান্ড বিউটিফুল বলে মনে করেন বিশ্বের ফ্যাশনপ্রেমীরা। ইতালিসহ অন্যান্য দেশের ফ্যাশন উইকের র্যাম্পে মডেলদের গায়ে শোভা পেয়েছে মিয়াও এমব্রয়ডারি করা পোশাক। চীনের কুইচৌ প্রদেশের এক প্রবীণ নারী শি ইয়াংচিউ। তার বয়স এখন ৭৩ বছর।মাত্র ১১ বছর বয়সে তিনি হাতে তুলে নিয়েছিলেন সুইসুতা। এর পর থেকে তিনি মিয়াও নকশিকাজে পার করেছেন জীবনের দীর্ঘ সময়।
৪৯টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রদেশ কুইচৌ। এদের অন্যতম মিয়াও জাতিগোষ্ঠী। এই এমব্রয়ডারি কেবল নারীরাই করেন।
শি ছুয়ানইয়িং বর্তমানে আন্তর্জাতিক ফ্যাশন বিশ্বে এক পরিচিত ব্যক্তি। তিনি মিয়াও নকশার উজ্জ্বল ও সাহসী রংগুলোকে তুলে ধরেছেন ফ্যাশন জগতে। শি ছুয়ানইয়িং আন্তর্জাতিক ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মিয়াও পোশাক, অ্যাকসেসরিজ উপহার দিয়ে খ্যাতি পেয়েছেন।
