×

অর্থ শিল্প বাণিজ্য

সামিট গ্রুপের নতুন এমডি ফয়সাল খান

Icon

প্রকাশ: ০৩ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সর্ববৃহৎ স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, এলএনজি অবকাঠামো ও জ্বালানি ট্রেডিং কোম্পানি সামিট করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন ফয়সাল খান। গতকাল বৃহস্পতিবার সামিট গ্রুপ এ ঘোষণা দিয়েছে। সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফয়সাল খানের চাচা মুহাম্মদ আজিজ খান বলেন, ফয়সাল খান সামিট করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছে। আমি অনেক খুশি যে আমাদের ছেলেমেয়েরা ভালো ও সৎ মানুষ এবং চমৎকার ব্যবস্থাপক হিসেবে বেড়ে উঠেছে। কর্মক্ষেত্রে ফয়সাল আমার সঙ্গে ১৭ বছর ধরে আছে এবং এর আগে সে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছে। আর তাই এ পদের চ্যালেঞ্জ সম্পর্কে সে অবহিত। আমি নিশ্চিত তার হাত ধরে সামিট আরো অনেক সামিটে (চূড়ায়) পৌঁছাবে। নতুন এমডি ফয়সাল খান বলেন, নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি, কারণ আমি আমার চাচা ও সামিটের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের কাছ থেকে দিকনির্দেশনা পেয়েছি। তার (আজিজ খান) পরামর্শ, জ্ঞান আর নিঃশর্ত সমর্থন আমার পেশাগত জীবনে ভূমিকা রেখেছে এবং আমার ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করেছে। সামিটের পরিচালনা পর্ষদ, বিনিয়োগকারী, সরকার ও সব সহকর্মীদের সঙ্গে নিয়ে আমি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন ও সমস্যা সমাধানের জন্য কাজ করতে চাই। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে আরো কার্যকরী এবং টেকসই অবদান রাখাই আমাদের লক্ষ্য। উল্লেখ্য, ফয়সাল খান সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ার্স লিমিটেডের চেয়ারম্যান ফরিদ খানের বড় ছেলে। তিনি ২০১৭ সাল থেকে সামিট করপোরেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন (ইউসিএল) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং লন্ডন বিজনেস স্কুল (এলবিএস) থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি ২০০৭ সালে সামিট গ্রুপে যোগ দেন। বিজ্ঞপ্তি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App