×

তথ্যপ্রযুক্তি

ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি গণমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি গণমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

ছবি: সংগৃহীত

বিশ্বের বহু জনপ্রিয় ওয়েবসাইট একযোগে অচল হয়ে পড়েছে ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত জটিলতার কারণে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, চলচ্চিত্র রিভিউ সাইট লেটারবক্সডসহ অসংখ্য সাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি বার্তা পাচ্ছেন— “ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব নয়।”

ইন্টারনেট অবকাঠামো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক্লাউডফ্লেয়ার সাধারণত সাইবার হামলা প্রতিরোধ, অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থাপনা করে থাকে। ফলে তাদের সিস্টেমে সামান্যতম ত্রুটিও একইসঙ্গে বহু ওয়েবসাইটের অ্যাকসেসে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে।

এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা বহু গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে। তদন্ত চলছে এবং তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেয়া হবে।

অন্যদিকে ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও একই সমস্যায় আক্রান্ত হয়। তবে কিছুক্ষণ পর সাইটটি লোড হলে দেখা যায়, বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের ঘটনায় রিপোর্টের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে।

প্রভাবিত ব্যবহারকারীরা একটি বার্তা দেখেন যেখানে উল্লেখ ছিল, ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে। কয়েক মিনিট পর পুনরায় চেষ্টা করুন।

বিশ্বজুড়ে ঠিক কতগুলো ওয়েবসাইট এই বিপর্যয়ে আক্রান্ত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দিলে একযোগে বহু সাইট অচল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এটাই প্রথম নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App