×

সিলেট

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্তকে পিটুনি

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০২:৫৩ পিএম

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্তকে পিটুনি

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক স্কুলছাত্রীকে নির্জন বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আফরোজ মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার (২৫ মে) রাতে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজারে বিক্ষুব্ধরা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক আফরোজ মিয়া ওই উপজেলার বড়চর গ্রামের মৃত কনর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার বিকালে তৃতীয় শ্রেণির ওই ছাত্রী বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার পথে আফরোজ মিয়া ও তার এক সহযোগী মিলে শিশুটির মুখে গামছা বেঁধে জোরপূর্বক পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরদিন ভুক্তভোগী শিশুকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পর থেকেই পলাতক থাকা আফরোজ মিয়াকে সোমবার রাতে পার্শ্ববর্তী বাহুবল উপজেলার দিগম্বর বাজারে দেখতে পেয়ে ধরে ফেলেন স্থানীয় কয়েকজন যুবক। পরে তাকে বড়চর বাজারে নিয়ে আসা হলে শত শত মানুষ তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডন থ্রি বিতর্কে চাপে রণবীর সিং

ডন থ্রি বিতর্কে চাপে রণবীর সিং

নবম পে-স্কেল: কার কত বেতন বাড়ছে

নবম পে-স্কেল: কার কত বেতন বাড়ছে

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, মা আহত

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, মা আহত

চিকেনস নেক নিয়ে ভারতের নতুন কৌশল

চিকেনস নেক নিয়ে ভারতের নতুন কৌশল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App