×

রাজশাহী

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, মা আহত

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৩:০৯ পিএম

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, মা আহত

ফাইল ছবি

পাবনার চাটমোহরে ঝড়ে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে হাসান নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার মা সালমা।

নিহত হাসান উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে এবং আহত সালমা শাহিনুরের স্ত্রী।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝড় এবং বৃষ্টিপাতের ফলে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এ সময় হাসান তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। হাসানের মা সালমা তার ছেলেকে বাঁচাতে গেলে তিনিও গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত সালমাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস

৭ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস

‘আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, অস্বীকার করার সুযোগ নেই’

‘আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, অস্বীকার করার সুযোগ নেই’

ডন থ্রি বিতর্কে চাপে রণবীর সিং

ডন থ্রি বিতর্কে চাপে রণবীর সিং

নবম পে-স্কেল: কার কত বেতন বাড়ছে

নবম পে-স্কেল: কার কত বেতন বাড়ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App