×

সিলেট

প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার

ছবি: সংগৃহীত

শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরত আসা শ্রমিকদের ভিসাসংক্রান্ত সব ধরনের জটিলতা সমাধানে সরকার কাজ করছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসা যেসব শ্রমিকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, তাদের ভিসা নবায়নের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এতে করে শ্রমিকরা পুনরায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, সম্প্রতি মালয়েশিয়া সফর সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার আরও সম্প্রসারণ ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, আগামী ২ মে সিলেটে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ছিনতাই, মাদক ও চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।

সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপি নেতার জরিমানা

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপি নেতার জরিমানা

বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

ঢাকাসহ ১৬ জেলায় তাপপ্রবাহ, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকাসহ ১৬ জেলায় তাপপ্রবাহ, বাড়তে পারে তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App