×

জাতীয়

চট্টগ্রামে যানজট নিরসনে ৩৮ ব্রিজ নির্মাণ পরিকল্পনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

চট্টগ্রামে যানজট নিরসনে ৩৮ ব্রিজ নির্মাণ পরিকল্পনা

ছবি: সংগৃহীত

নগরের সড়কব্যবস্থাকে আরো নিরাপদ ও জনবান্ধব করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরজুড়ে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে আরো ৭ থেকে ৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে সংস্থাটির।

রোববার (১২ এপ্রিল) সকালে নগরের উত্তর কাট্টলী ওয়ার্ডের নিউ মনসুরাবাদ এলাকায় একটি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানান চসিক মেয়র ড. শাহাদাত হোসেন।

তিনি জানান, বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় পরিকল্পিতভাবে এসব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ৪টি ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, ১৫টির কাজ চলমান রয়েছে এবং আরও ১৭টির টেন্ডার প্রক্রিয়া চলছে।

মেয়র বলেন, এসব ব্রিজ বাস্তবায়িত হলে ব্যস্ত সড়কগুলোতে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খান গেট সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটি চালু হলে দূরপাল্লার যাত্রী, স্থানীয় বাসিন্দা এবং শিক্ষার্থীরা নিরাপদে সড়ক পারাপার করতে পারবেন। উত্তর কাট্টলী ও উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দারা এতে সরাসরি উপকৃত হবেন।

চসিক মেয়র আরো বলেন, এসব অবকাঠামো নির্মাণের মাধ্যমে যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়ব এবং নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও তাসমিয়া তাহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, নিউ মনসুরাবাদ এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজটির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ২৬৪ টাকা। ব্রিজটির দৈর্ঘ্য ৩১ দশমিক ৫ মিটার (প্রায় ১০৩ ফুট) এবং প্রস্থ ৩ মিটার (১০ ফুট)। এতে দুই পাশে দুটি সিঁড়ির ব্যবস্থা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুল্ক ফাঁকির অভিযোগে চার সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত

শুল্ক ফাঁকির অভিযোগে চার সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত

চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ

চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান জোরদার

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান জোরদার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App