×

সিলেট

তাহিরপুরে মাদক কারবারী গ্রেপ্তার

Icon

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম

তাহিরপুরে মাদক কারবারী গ্রেপ্তার

ছবি: কাগজ প্রতিবেদক

আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও ইয়াবা ট্যাবলেট সহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে জানু মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানু মিয়া উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি গ্রামের শফিক মিয়ার ছেলে। এসময় তার সাথে থাকা আরো তিন সহোদরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কমাল উদ্দিন (২৬) উপজেলার মধুয়াচর গ্রামের নুরু মিয়ার ছেলে, শাওন আহমদ (২৫) রতনশ্রী গ্রামের রুহুল মিয়ার ছেলে, বাদশা মিয়া (২৬) একই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।

সোমবার (৯ মার্চ) রাতে  কাউকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে জানু মিয়া ও তার সাথে থাকা তিন জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের মাধ্যমে তাহিরপুর থানার এসআই মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকুশ টিম জানু মিয়ার বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১৪ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি, ১০০ সিসির একটি মাহিনদ্রা মোটর সাইকেল সহ নগদ ৬০০ উদ্ধার করা হয়েছে।     

তাহিরপুর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চলিয়ে জানু মিয়া সহ তিন সহোদরকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে সোর্পদ করা হয়েছে। তিনি আরো বলেন-মাদকের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না এ অভিযান অব্যাহত রয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App