×

সিলেট

তাহেরির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো এমপি ফয়সল

Icon

রাজীব দেব রায় রাজু,মাধবপুর ( হবিগঞ্জ) থেকে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম

তাহেরির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো এমপি ফয়সল

ছবি: কাগজ প্রতিবেদক

হবিগঞ্জ ৪ ( মাধবপুর - চুনারুঘাট)   আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এসএম ফয়সল এর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে গিয়াস উদ্দীন তাহেরির নানা অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়।

বুধবার ( ১৮ ফেব্রুয়ারী)  দুপুরে মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল।

এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু,  পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ,  উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, পৌর কাউন্সিলর শেখ জহির, সহ অনেকেই।

এই সময়  বিএনপির নেতারা  বলেন, হবিগঞ্জ ৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থী এসএম ফয়সল বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তার প্রতিদ্বন্দ্বী 

পরাজিত প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরি’র ( মোমবাতি) কর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও বিভিন্ন অপপ্রচার চালাতে শুরু করে। তারা অপপ্রচার বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন উপজলা বিএনপির সভাপতি সহ নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App