×

সিলেট

মিছিল নিয়ে জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

মিছিল নিয়ে জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনি জনসভায় যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় আয়োজিত জনসভাস্থলের কাছাকাছি পৌঁছালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা দলীয় নেতাকর্মী ও স্বজনরা দ্রুত তাকে দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুহেল আহমদ চৌধুরীকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুহেল আহমদ চৌধুরীর এক স্বজন মোহাম্মদ আলী শিপন।

সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুর খবরে বিশ্বনাথ উপজেলাসহ সিলেট জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

উল্লেখ্য, সুহেল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করেন। তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝুম বৃষ্টিতে ভরদুপুরে যেন রাত নেমেছে রাজধানীতে

ঝুম বৃষ্টিতে ভরদুপুরে যেন রাত নেমেছে রাজধানীতে

ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল দেশ

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী

আরাফাত ময়দানে সমবেত লাখো হজযাত্রী, শুরু মূল পর্ব

আরাফাত ময়দানে সমবেত লাখো হজযাত্রী, শুরু মূল পর্ব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App