×

খেলা

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:২৩ এএম

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে শুরু থেকেই এবারের নির্বাচন ঘিরে কোনো উত্তাপ নেই। সকালের দিকে স্টেডিয়ামে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম; ভোট শুরুর প্রথম ৩৫ মিনিটে ভোট পড়েছে মাত্র একটি।

নির্বাচন উপলক্ষে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই বিভিন্ন জেলা ও বিভাগ থেকে কাউন্সিলর এবং প্রার্থীরা মিরপুরে আসতে শুরু করেন। এসেছেন ঢাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) এবং ক্যাটাগরি-৩ থেকে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আজ মূলত ভোট হচ্ছে ঢাকা ক্লাবের ক্যাটাগরি এবং খুলনা ও বরিশাল বিভাগে। আজ সন্ধ্যায় ভোট গণনা শেষে চূড়ান্ত ফল জানা যাবে।

ইতোমধ্যে জেলা ও বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট), মীর শাকরুল আলম সীমান্ত (রাজশাহী/বগুড়া), মির্জা ফয়সল আমীন (রংপুর/ঠাকুরগাঁও)। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ। এ ছাড়া ক্যাটাগরি-৩ থেকে আগেই একক প্রার্থী হিসেবে পরিচালক নির্বাচিত হয়ে আছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।

ক্যাটাগরি-১ এর মূল লড়াই হচ্ছে এখন খুলনা ও বরিশালে। খুলনা বিভাগের ২টি পদের বিপরীতে লড়ছেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। আর বরিশাল বিভাগের ১টি পদের জন্য লড়ছেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী।

এদিকে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে (ক্যাটাগরি-২) ১২টি পদের বিপরীতে লড়ছেন ১৬ জন প্রার্থী। এই তালিকায় আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান) ও মীর্জা ইয়াসির আব্বাসের (আজাদ স্পোর্টিং) মতো প্রার্থীরা। ক্লাব প্রতিনিধি ও পরিচালকদের ভোটেই নির্ধারিত হবে এই ১৬ জনের মধ্য থেকে কার ঘরে যাচ্ছে পরিচালনা পর্ষদের বাকি ১২টি পদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষি মেরে লাল কার্ড, বিশ্বকাপে কি খেলতে পারবেন পর্তুগিজ তারকা?

ঘুষি মেরে লাল কার্ড, বিশ্বকাপে কি খেলতে পারবেন পর্তুগিজ তারকা?

বিশ্বকাপের এক সপ্তাহ আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে

বিশ্বকাপের এক সপ্তাহ আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি শিল্পপতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি শিল্পপতি

রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App