×

খেলা

স্পিকারের চোখে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:৩৬ পিএম

স্পিকারের চোখে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শুধু তাই নয়, আসন্ন বিশ্বকাপে দলটির সর্বাঙ্গীণ সাফল্যও কামনা করেছেন তিনি।

আজ শনিবার (২৩ মে) দুপুরে যশোরের হামিদপুরে অবস্থিত শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মিস্টার মার্সেলো (আর্জেন্টিনার রাষ্ট্রদূত) যখন এখানে কথা বলতে এলেন, তখন দেখলাম উপস্থিত প্রত্যেকেই হাততালি দিচ্ছেন। আর এটাই প্রমাণ করে যে, আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। আসন্ন বিশ্বকাপে আমরা তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’

দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ওপর বিশেষ জোর দিয়ে স্পিকার বলেন, ‘বিগত ২০ বছর ক্রীড়াঙ্গন ছিল রাজনীতির দখলে। আগে ক্রীড়াঙ্গনে কিছু দেওয়ার জন্য ক্রীড়ামোদিরা আসতেন; আর এখন আসেন নিতে। বাংলাদেশে প্রকৃত ক্রীড়ামোদীর সংখ্যা কমে যাচ্ছে। তাদের জায়গা এখন রাজনীতি ও ব্যবসায়ীরা দখল করেছে। আমাদের এই ধারা থেকে বেরিয়ে আসা উচিত।’

দিনব্যাপী ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ উপলক্ষে যশোর সদরের এই একাডেমি প্রাঙ্গণ খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলারের পদচারণায় রঙিন হয়ে ওঠে। শিশুদের দেখে আবেগাপ্লুত হয়ে স্পিকার বলেন, ‘এখানে এসে ছোট বাচ্চাদের দেখে আমি আমার তারুণ্যের দিনগুলোতে ফিরে গেলাম। যশোর আমার সবচেয়ে প্রিয় শহর। শুরুতে আমি যশোর ক্যান্টনমেন্টে আড়াই বছর চাকরি করেছি এবং যুদ্ধও করেছি।’

একাডেমির প্রতিষ্ঠাতা নাসের শাহরিয়ার জাহেদীর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘নাসের জাহেদীর মতো এমন ১০ জন ক্রীড়ামোদী থাকলে আমরা এতদিনে বিশ্বকাপের কাছাকাছি থাকতাম। আশা করি, জাহেদী সাহেব তাঁর এই উদ্যোগ চালিয়ে যাবেন। বাংলাদেশ এশিয়ার ফুটবল ম্যাপে আরও এগিয়ে যাবে এবং এশিয়ার মধ্যে সেরা দল হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশের ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের তৃণমূল বা গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আর্জেন্টিনা থেকে কোচ নিয়ে আসার এবং প্রতিভাবান খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য আর্জেন্টিনায় পাঠানোর বিষয়টি বাফুফের বিবেচনায় রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস একাডেমির সুযোগ-সুবিধা ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে ব্যাপক সন্তোষ প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ক্ষুদে ফুটবলারদের মধ্য থেকেই উঠে আসবে বাংলাদেশের আগামী দিনের ফুটবল তারকারা।

আয়োজকদের মতে, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার এবং ভবিষ্যৎ তারকা গড়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জায়ান আজিজও উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাটওয়ারীর ওপর হামলায় অস্ত্র বের করা তরুণের পরিচয় মিললো

পাটওয়ারীর ওপর হামলায় অস্ত্র বের করা তরুণের পরিচয় মিললো

ভোটের আগেই যে ৬ পরিচালক পেল বিসিবি

ভোটের আগেই যে ৬ পরিচালক পেল বিসিবি

কুষ্টিয়ায় ট্রেনের ছাদে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

কুষ্টিয়ায় ট্রেনের ছাদে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

জয়ে ট্রফি উদযাপন কিংসের রানার্সআপ আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগ জয়ে ট্রফি উদযাপন কিংসের রানার্সআপ আবাহনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App