×

আওয়ামী লীগ

৬ পুলিশ সদস্যকে কান ধরে উঠবস করালো আ.লীগের নেতারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

৬ পুলিশ সদস্যকে কান ধরে উঠবস করালো আ.লীগের নেতারা

ছবি: সংগৃহীত

নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে একটি মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন সদর মডেল থানার ৬ পুলিশ সদস্য। এ সময় সাদা পোশাকধারী ওই পুলিশ সদস্যদের এলোপাতাড়ি মারধর ও লাঞ্ছিত করার পর প্রকাশ্যে কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটলেও আজ শনিবার (২৩ মে) বিষয়টি জানাজানি হয়। হামলা ও লাঞ্ছিতদের মধ্যে এসআই ও এএসআই ও কনস্টেবল র‌্যাংকের পুলিশ সদস্যরা ছিলেন। এ ঘটনায় পুলিশ র‌্যাব ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮০ সদস্যের একটি দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। ওই ঘটনায় এএসআই মো. নাজমুল হোসেন সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ এনে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবিকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আলোকবালী ইউনিয়নের বাখননগর বীরগাও ও সাতপাড়া এলাকার তাহসি বেগম, খোররেশদ মিয়া, রহিম মিয়া ও সোহাগী। মামলা অভিযুক্তরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবি, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হুমায়ন মোল্লা, আওয়ামী লীগ নেতা মিটল, যুবলীগ নেতা মাইনুউদ্দিন, হুমায়ন, হিমেল, ইসমাইল হোসেন একরাম, ছাত্রলীগ নেতা সাজিদসহ ৫২ জনের নাম উল্লেখ করা হয়।

পুলিশের দায়েরকৃত মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রামকৃষ্ণ দাস, উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান খান, উপ-পরিদর্শক (এসআই) আল নোমান মুন্সি, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন মিয়া ও কনস্টেবল হাদিস মিয়া স্পিড বোর্ড যোগে আলোকবালী ইউনিয়নের বাখননগর বীরগাও সাতপাড়া এলাকায় একটি মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তার করতে অভিযানে যায়। ওই সময় আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবি, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হুমায়ন মোল্লা, আওয়ামী লীগ নেতা মিটল, যুবলীগ নেতা মাইনুউদ্দিন, হুমায়ন, ছাত্রলীগ নেতা সাজিদসহ আওয়ামী লীগ নেতারা পুলিশের কাজে বাধা দেয়। আওয়ামী লীগ নেতাদের অনুমতি না নিয়ে গ্রামে ঢুকার কারণ জানতে চায়।

এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কথা-কাটাকাটি এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে শতাধিক লোক দলবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ধাওয়া দেয়। পরে ব্যারিকেড দিয়ে ৬ পুলিশ সদস্যর উপর হামলা চালায়। ওই সময় পুলিশ সদস্যদের মারপিটসহ লাঞ্ছিত করা হয়। এবং প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়। পরে প্রকাশ্যে ৬ পুলিশ সদস্যদের কান ধরে উঠবস করান আওয়ামী লীগের নেতারা। এরপর আওয়ামী লীগ নেতাদের কাছে মাফ চেয়ে সেখান থেকে মুক্তি পায় আইনশৃঙ্খলা বাহিনীর এই সদস্যরা। ফেরার সময় পুলিশ সদস্যরা স্পিড বোর্ড উঠে মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করে। তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা পুনরায় পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর উপজেলার চরাঞ্চলে অভিযানে যাওয়া এক পুলিশ সদস্য জানিয়েছেন, ওখানে যাওয়ার পর পরই স্থানীয় লোকজন আমাদের উপর চড়াও হয়। ওই সময় পুলিশের সঙ্গে ধাক্কা-ধাক্কি হয়। নরসিংদী সদর হাসপাতালের আর এম ও গুলশান আরা কবির বলেন, বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ৫ পুলিশ সদস্য চিকিৎসা নিতে সদর হাসপাতালে আসে। আমরা যথারীতি তাদের চিকিৎসা দিয়েছি। 

খবর পেয়ে বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র‌্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮০ সদস্যের একটি দল পুনরায় আলোকবালী ইউনিয়নের বাখন নগর বীরগাও ও সাতপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এএসআই মো. নাজমুল হোসেন সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ এনে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবিকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। 

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ওসি এ আর এম আল মামুন বলেন, একটি মামলার তদন্ত ও চারটি গরুর হাট পরিদর্শন করেত পুলিশ সদস্যরা আলোকবালীতে যায়। সেখানে যাওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা তাদের কাজে বাধা দেয়। 

পুলিশের উপর হামলা, মারপিট ও কান ধরে উঠবসের কথা জানতে চাইলে তিনি বলেন, এমন কোনও বিষয় আমাদের কানে আসেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা পুলিশের কাজে বাধা দেয় কিভাবে? অথবা হামলা মারপিট ও কান ধরে উঠবস করানোর মতো সাহস কিভাবে পায় জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

পুলিশের উপর হামলা বা কানে ধরে উঠবস করার বিষয়টি অস্বীকার করে নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, সরকারী কাজে বাধা প্রদান করেছ। এই ঘটনায় চারজন গ্রেপ্তার আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

র‍্যাবের গাড়ি ভাঙচুর, দুই আসামি ছিনিয়ে নিলো বিক্ষুব্ধ জনতা

র‍্যাবের গাড়ি ভাঙচুর, দুই আসামি ছিনিয়ে নিলো বিক্ষুব্ধ জনতা

বিসিবি নির্বাচনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

বিসিবি নির্বাচনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

ক্রিকেটের নিয়মে এক ঝাঁক পরিবর্তন আনছে আইসিসি

ক্রিকেটের নিয়মে এক ঝাঁক পরিবর্তন আনছে আইসিসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App