×

খেলা

বাংলাদেশের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন সালমান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৭:১৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন সালমান

ছবি- সংগৃহীত

সিলেট টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে সালমান আলি আগাকে। পাকিস্তানের এই ব্যাটসম্যানের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। দ্বিতীয় টেস্টের শেষ দিন পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এরপর সংবাদ বিজ্ঞপ্তিতে সালমানের শাস্তির কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

আইসিসির আচরণবিধির লেভেল ১ এর ২.২ ধারা লঙ্ঘনের দায়ে সালমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ‘ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম ও ফিটিংসের অপব্যবহারের’ কথা বলা হয়েছে।

ম্যাচের চতুর্থ দিন মঙ্গলবার পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারের ঘটনা এটি। বিশাল রান তাড়ায় মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে শতরানের জুটিতে পাকিস্তানকে এগিয়ে নিচ্ছিলেন সালমান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফেরার পথে ব্যাট দিয়ে মাঠের পাশের বিজ্ঞাপন বোর্ডে আঘাত করেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান।

টিভি ক্যামেরাতে ধরা পড়ে সেটি। সালমান তার দোষ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

২৪ মাস সময়ের মধ্যে এটি সালমানের দ্বিতীয় অপরাধ। ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে দুই হয়েছে। এর আগের অপরাধটিও ছিল বাংলাদেশের বিপক্ষে, চলতি বছরের ১৩ মার্চ ঢাকায় ওয়ানডে ম্যাচে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাজিদের সেবায় অবহেলা করলে ব্যবস্থা

ধর্মমন্ত্রী হাজিদের সেবায় অবহেলা করলে ব্যবস্থা

‘পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার’

‘পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার’

১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা

১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা

ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ, আতঙ্কে ভূমিহীন পরিবার

ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ, আতঙ্কে ভূমিহীন পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App