×

খেলা

মেসি ম্যাজিকে মায়ামির ঐতিহাসিক জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:২৬ পিএম

মেসি ম্যাজিকে মায়ামির ঐতিহাসিক জয়

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

এক মাসেরও বেশি সময় ধরে এই দিনটির অপেক্ষায় ছিলেন ইন্টার মায়ামির সমর্থকেরা। নিজেদের নতুন স্টেডিয়ামে চার ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেল ক্লাবটি। লিওনেল মেসির একটি গোল ও একটি অ্যাসিস্টে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে মায়ামি।

রবিবার (১৭ মে) নিজেদের মাঠে ম্যাচের ৩১তম মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি। প্রতিপক্ষের বক্সের কিছুটা দূর থেকে লুইস সুয়ারেজকে পাস দেন মেসি। উরুগুয়েন এই তারকা বক্সে বল বাড়ালে বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিরতির ঠিক আগে আবারও মেসির জাদু। সুয়ারেজের সঙ্গে বল আদান-প্রদান করে বক্সে ঢোকেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। টিম্বার্সের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে তিনি বল বাড়িয়ে দেন সতীর্থের দিকে, যা থেকে ব্যবধান ২-০ করতে কোনো ভুল হয়নি মায়ামির।

ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মেসি। ইনজুরি টাইমে তার নেওয়া চমৎকার একটি ফ্রি-কিক দারুণ দক্ষতায় রুখে দেন টিম্বার্সের গোলরক্ষক জেমস পান্তেমিস। ফলে মৌসুমের ১৩তম গোল থেকে বঞ্চিত হন মেসি।

টানা তিন ড্র ও এক হারের পর নতুন ভেন্যুতে এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে কাঙ্ক্ষিত কক্ষপথে ফিরল মায়ামি। বিশ্বকাপের আগে মায়ামির আর মাত্র একটি ম্যাচ বাকি আছে। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সেই ম্যাচটি খেলেই আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন মেসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App