গোড়ান মক্কা মসজিদ কমিটি নির্বাচনে আল-আমানাহ প্যানেল বিজয়ী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান মক্কা জামে মসজিদ পরিচালনা কমিটি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৬ মে) মসজিদ প্রাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম সম্পন্ন হলে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, ‘আন-আমানাহ’ প্যানেল পূর্ণ বিজয় অর্জন করেছে।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নুর-এ-আলম চৌধুরী। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুস সামাদ।
এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. আবু তালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম সবুজ এবং অর্থ সম্পাদক মো. শামীম চৌধুরী।
নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ডা. মাহমুদ আলম (তারেক), শফিকুল ইসলাম, নিজামুদ্দিন, আবুল হোসেন বাবুল, এস এম এ রাজ্জাক, এস এম আজম, মুহাম্মদ মোর্শেদ বিল্লাহ, নুরুর রহমান, এ কে এম জাভেদ, মো. শরীফ উদ্দিন বিপ্লব ও কবির হোসেন।
নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করলে সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
