×

আন্তর্জাতিক

হরমুজে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন সংস্থা গঠন করল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:১১ পিএম

হরমুজে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন সংস্থা গঠন করল ইরান

হরমুজ প্রণালি। ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। সংস্থাটির নাম দেওয়া হয়েছে ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ (পিজিএসএ)। দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

পরিষদ জানায়, এই সংস্থাটি হরমুজ প্রণালির কার্যক্রম এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক (রিয়েল-টাইম) তথ্য সরবরাহ করবে। ইতিমধ্যে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পিজিএসএর একটি অ্যাকাউন্টও খোলা হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে করা প্রথম পোস্টে একই বার্তা দেওয়া হয়।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি নতুন ব্যবস্থা তৈরি করতে ওমানের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।

আজ সোমবার (১৮ মে) তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘায়ি বলেন, হরমুজ প্রণালি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এর গুরুত্ব কেবল ইরান, ওমান বা আঞ্চলিক দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো বিশ্বের জন্য।

তিনি আরও বলেন, এই পথ দিয়ে নিরাপদ ও সুরক্ষিত চলাচল নিশ্চিত করতে ইরান সর্বদা চেষ্টা চালিয়ে এসেছে। হরমুজ প্রণালি দিয়ে পারাপার অবশ্যই সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে সর্বোত্তম উপায়ে সম্পন্ন হতে হবে। এটি ইরান ও ওমান দুই উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত হওয়ায় নিরাপদ চলাচল নিশ্চিত করাকে নিজেদের দায়িত্ব বলে মনে করে উভয় দেশ।

সূত্র - আল জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

এবার ইরাকে হামলা চালাল ইরান

এবার ইরাকে হামলা চালাল ইরান

ঈদে রাজধানীতে নিরাপত্তা জোরদারে নতুন ডিএমপি কমিশনারের নির্দেশনা

ঈদে রাজধানীতে নিরাপত্তা জোরদারে নতুন ডিএমপি কমিশনারের নির্দেশনা

মধ্যপ্রাচ্যে যেসব দেশে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য হচ্ছে জেল-নির্বাসন

মধ্যপ্রাচ্যে যেসব দেশে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য হচ্ছে জেল-নির্বাসন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App