×

ময়মনসিংহ

পূর্বধলায় সম্প্রসারণ হবে ১২ কিমি রেললাইন

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:০৮ পিএম

পূর্বধলায় সম্প্রসারণ হবে ১২ কিমি রেললাইন

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় জারিয়া-ঝাঞ্জাইল হয়ে দুর্গাপুর পর্যন্ত ১২ কিলোমিটার রেললাইন সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলার জারিয়া-ঝাঞ্জাইল রেললাইন সম্প্রসারণ কাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি এ আশ্বাস দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহানসহ প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তারা।

রেল প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে দিনরাত কাজ করছেন এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ১২ কিলোমিটার রেলপথ সম্প্রসারণ হলে এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, জারিয়া-ঝাঞ্জাইল হয়ে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ প্রকল্পকে বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। রেলপথ নির্মাণে জমি অধিগ্রহণসহ যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করে পর্যায়ক্রমে আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “উন্নয়নবঞ্চিত ১০৮ বছর আগের পুরোনো জারিয়া-ঝাঞ্জাইল রেলস্টেশনের আর কোনো উন্নয়ন হয়নি। এবার সেই অবস্থার পরিবর্তন ঘটতে যাচ্ছে।” তিনি বলেন, এলাকাবাসীর প্রাণের দাবি জারিয়া-ঝাঞ্জাইল হয়ে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনকালে ডেপুটি স্পিকার স্টেশনের অবকাঠামো ও চলমান কার্যক্রম ঘুরে দেখেন। পরে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা, যাত্রীসেবার উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ভোলায় ৩ ট্রাক ইলিশ জব্দ নিয়ে বিতর্ক

ভোলায় ৩ ট্রাক ইলিশ জব্দ নিয়ে বিতর্ক

আমিরাত উপকূলে জাহাজ জব্দ, জানা যায়নি পরিচয়

আমিরাত উপকূলে জাহাজ জব্দ, জানা যায়নি পরিচয়

বাংলাদেশিসহ ৯৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ৯৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App