×

খেলা

বাংলাদেশ ফুটবল লিগ

মোহামেডান, ব্রাদার্সের সহজ জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:৫০ পিএম

মোহামেডান, ব্রাদার্সের সহজ জয়

ছবি- সংগৃহীত

টানা জয়ের পর বসুন্ধরা কিংসের কাছে হেরে ছন্দ হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে দ্রুতই কক্ষপথে ফিরল মতিঝিল পাড়ার দলটি। সৌরভ দেওয়ান ও রহিম উদ্দিনের গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে ফের জয়ের দেখা পেল সাদা-কালোরা।

শনিবার (৯ মে) মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে আরামবাগকে ২-০ গোলে হারায় মোহামেডান। লিগের প্রথম লেগে দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল। এই জয়ের পর ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এল আব্দুল কাইয়ুম সেন্টুর দল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস ও ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে মোহামেডান। অষ্টম মিনিটে স্যামুয়েল বোয়াটেংয়ের শট পোস্টে লেগে ফিরলে গোলবঞ্চিত হয় তারা। প্রথমার্ধের শেষ দিকে আরামবাগের কুয়ামে কিজিতো সহজ সুযোগ নষ্ট করলে গোলশূন্যভাবে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ৫১ মিনিটে ডেডলক ভাঙেন সৌরভ দেওয়ান। সাইফুলের পাসে গোলরক্ষক আজাদের ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে বল জালে জড়ান তিনি। লিড পাওয়ার পর আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা রহিম উদ্দিন। আরিফের কাটব্যাক থেকে নিখুঁত শটে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে মোহামেডান।

দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের জয়ে জোড়া গোল করেছেন পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত। এই হারে রহমতগঞ্জ ষষ্ঠ স্থানে নেমে গেছে এবং ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ব্রাদার্স। অন্যদিকে ১০ দলের লিগে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আরামবাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই

গ্রামের বাড়িতে দাফন হলো ফ্লোরিডায় খুন হওয়া বৃষ্টির

গ্রামের বাড়িতে দাফন হলো ফ্লোরিডায় খুন হওয়া বৃষ্টির

রক্ত ভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, আটক ১

রক্ত ভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, আটক ১

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App