×

খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

মোস্তাফিজ-তাসকিনকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম

মোস্তাফিজ-তাসকিনকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) ঘোষিত এই স্কোয়াডে বেশ বড় পরিবর্তন এসেছে। তারকা পেসারদের বিশ্রাম দেওয়ার পাশাপাশি দলে সুযোগ পেয়েছে একাধিক তরুণ মুখকে।

ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি। সাকলাইনের পাশাপাশি পেস ইউনিটে জায়গা পেয়েছেন তরুণ তুর্কি রিপন মন্ডল। বিপিএল ও এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে নজরকাড়া বোলিংয়ের সুবাদে বিসিবির রাডারে ছিলেন এই পেসার।

এদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তিন তারকা পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। পিএসএল চলাকালীন চোট পাওয়া এই ব্যাটার পুরোপুরি ফিট হয়েই ফিরছেন বাইশ গজে।

বর্তমানে ওয়ানডে সিরিজের লড়াই নিয়ে ব্যস্ত রয়েছে দুই দল। মিরপুরে প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষেই একই ভেন্যুতে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই।

চট্টগ্রামে প্রথম দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল। এরপর সিরিজের শেষ ম্যাচটি খেলতে পুনরায় ঢাকায় ফিরবে দুই দল। ২ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

হরমুজে বাংলাদেশি জাহাজের  নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

পুরোনো প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

পুরোনো প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনায় বিচার দাবি জামায়াতের

ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনায় বিচার দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App