×

খেলা

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

ক্রিকেট মাঠের তারকাখ্যাতি, ব্যবসা এবং রাজনীতিতে সক্রিয় উপস্থিতির পর সাকিবের বহুমুখী ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। যুক্তরাষ্ট্র থেকে নিজের এই নতুন উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। ‘বিয়ন্ড বাংলা’ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল চালু করতে যাচ্ছেন সাকিব, যা মূলত বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই বিশ্বের নানা প্রান্তের পাঠকদের কাছে খবর পৌঁছে দেবে।

সাকিব আল হাসানের মতে, এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হবে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরা। তিনি জানান, ‘বিয়ন্ড বাংলা’ শুধু প্রথাগত সংবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং সংবাদের নেপথ্যের গল্প বা ‘ইনসাইড স্টোরি’ মানুষের সামনে তুলে ধরাই হবে এর মূল বৈশিষ্ট্য। সাকিব বলেন,‘মানুষ যেন সঠিক খবরের ভেতরের বিষয়গুলো জানতে পারে, সেই চেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগ।’

বর্তমান ডিজিটাল যুগের চাহিদার কথা মাথায় রেখে ‘বিয়ন্ড বাংলা’ সাজানো হচ্ছে ভিন্নভাবে। লিখিত সংবাদের পাশাপাশি এখানে ভিডিও স্টোরি, তথ্যবহুল ইনফোগ্রাফিক এবং ভিজ্যুয়াল কনটেন্টের ওপর বিশেষ জোর দেয়া হবে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে খেলাধুলা ও বিনোদনের সব এক্সক্লুসিভ খবর থাকবে এই প্ল্যাটফর্মে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে

শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে

পহেলা বৈশাখে ঢাবিতে প্রবেশে কড়াকড়ি নির্দেশনা

পহেলা বৈশাখে ঢাবিতে প্রবেশে কড়াকড়ি নির্দেশনা

এলোপাতাড়ি কুপিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

এলোপাতাড়ি কুপিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

শফিক আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত

শফিক আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App