×

খেলা

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ৪২ দল, বাকি আরও ছয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ৪২ দল, বাকি আরও ছয়

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ রাতেই বসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। এ আয়োজনে অংশ নেওয়া প্রতিটি দল জানতে পারবে তাদের গ্রুপ প্রতিপক্ষ কারা হচ্ছে। বিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত, গণমাধ্যম ও খেলোয়াড়দের চোখ এখন এই ড্র অনুষ্ঠানকে ঘিরে।

কোন প্রতিপক্ষ, কোন গ্রুপ এবং কে কার সঙ্গে খেলবে তার সবই জানা যাবে আজ। যেসব দেশ এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, তাদের জন্য এ এক রোমাঞ্চকর অপেক্ষা। ৪৮ দলের বিশ্বকাপের মধ্যে ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট পেয়েছে ৪২ দল। বাকি ছয় দল নিজেদের জায়গা চূড়ান্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছে।

৪৮ দলের এই বিশ্বকাপে এখনো ৬টি জায়গা ফাঁকা রয়ে গেছে। এর মধ্যে চারটি দল আসবে ১৬ দলের উয়েফা প্লে-অফ থেকে। বাকি দুটি জায়গার জন্য লড়াই করবে ছয়টি দল— বলিভিয়া, কঙ্গো ডিআর, ইরাক, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম।

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ৪২ দল

এএফসি (এশিয়া) : অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান

সিএএফ (আফ্রিকা) : আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া

কনক্যাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা) : কুরাসাও, হাইতি, পানামা

কনমেবল (দক্ষিণ আমেরিকা) : আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

ওএফসি (ওশেনিয়া) : নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ) : অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App