×

খেলা

এশিয়ার সেরা বসুন্ধরার জিকু

Icon

nakib

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১০:২৫ এএম

এশিয়ার সেরা বসুন্ধরার জিকু

জিকু

করপোরেট ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপে সপ্তাহসেরা পারফরমার নির্বাচিত হয়েছেন। এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে দর্শকদের ভোটের মাধ্যমে বাছাই করা পাঁচজনের একজনকে সেরা নির্বাচিত করেছে। প্রদত্ত মোট ভোটের ৭৫ শতাংশই পেয়েছেন বাংলাদেশের এই গোলরক্ষক। ১১ মার্চ এএফসি কাপে বসুন্ধরার হয়ে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে তিনটি পেনাল্টি ঠেকিয়ে আবারো আলোচনায় এসেছেন এই গোলরক্ষক। এবার ঘরোয়া গণ্ডি পেড়িয়ে জিকোর নৈপুণ্যের দ্যুতি ছড়িয়েছে গোটা এশিয়ায়। আর তাই এএফসির ওয়েবসাইট তাকে দিয়েছি ‘দ্য ওয়াল’ উপাধি। গত বছর বসুন্ধরা কিংসের জার্সিতে দুর্দান্ত পারফরম করেই আলোচনায় এসেছিলেন কক্সবাজারের লবণ ব্যবসায়ী বাবা মনজুর আলম ও গৃহিণী মা দিলদার বেগমের বড় ছেলে জিকো। ২০১৩ সালে ক্লাব ফুটবলে অভিষেক চট্টগ্রামের দ্বিতীয় বিভাগ লিগে কল্লোল সংঘের হয়ে। এরপর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ফরাশগঞ্জ, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব হয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে। স্বপ্নের পরিধি ছাড়িয়ে পেশাদার ফুটবলার হয়েছেন। অপেক্ষায় আছেন লাল-সবুজ জার্সি গায়ে পোস্টের নিচে দাঁড়ানোর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App