×

সংবাদ

বনশ্রীতে যাত্রা শুরু করলো ‘মাইক্লো বাংলাদেশ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০২:১৬ এএম

বনশ্রীতে যাত্রা শুরু করলো ‘মাইক্লো বাংলাদেশ’

বনশ্রীতে যাত্রা শুরু করলো ‘মাইক্লো বাংলাদেশ’

জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ’। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘মাইক্লো’। 

১০ অক্টোবর (শুক্রবার) রাজধানীর বনশ্রীতে মাইক্লো বাংলাদেশের ১৬তম আউটলেট উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির এবং মাইক্লোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডটি মাত্র দুই বছরেরও কম সময়ে ১৬টি শোরুম চালু করে নতুন মাইলফলক অর্জন করেছে।

আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা নিশ্চিত করতে চান এমন অঙ্গীকার ব্যক্ত করে প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, ‘প্রাথমিকভাবে বাংলাদেশের বাজারকে টার্গেট করে মাইক্লোর যাত্রা শুরু হলেও আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে বাংলাদেশের বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে মাইক্লোকে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে নতুন শো-রুম ও নতুন ডিজাইন–কালেকশন নিয়ে আসছি।’

উল্লেখ্য, উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য তিন দিন ব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। শিগগিরই আরও কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ মাইক্লো বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App